রাসেল গাজী: চোখের চিকিৎসার জন্য দূরে যেতে হয়নি। স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদীতে আয়োজন করা হয় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। এতে ৩৫৩ জন নারী-পুরুষের চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৯৬ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মোল্লা বাজারসংলগ্ন ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শেখ ফরিদ আহমেদ মানিক এমপি এর নির্দেশনায় এবং ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের ব্যবস্থাপনায় ক্যাম্পটির আয়োজন করা হয়।
ব্র্যাক ও মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ চিকিৎসাসেবা কার্যক্রম। এ সময় এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ক্যাম্পে এসে চোখ পরীক্ষা করান এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকার বলেন, চোখের চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে জড়িত। কিন্তু অর্থের অভাবে অনেক দরিদ্র ও অসহায় মানুষ সময়মতো চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ ধরনের চক্ষু ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।
তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা এবং ব্র্যাক ও মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বিনামূল্যে চশমা বিতরণ ও স্বল্প খরচে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে, যা অসহায় মানুষের জন্য উপকারে আসবে।
এস এম বাকের খন্দকার আরও বলেন, এলাকার অতি দরিদ্র মানুষের কথা বিবেচনা করে আমি ব্যক্তিগত উদ্যোগে ৪ থেকে ৫ জন অসহায় রোগীর ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অর্থের অভাবে যেন কোনো মানুষ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে না থাকেন, সে জন্য তাদের পাশে দাঁড়াতে চাই।
তিনি আরও বলেন, মানুষের সেবা করাই আমাদের দায়িত্ব। শাহমাহমুদপুর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।
ক্যাম্পে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহসভাপতি মোশারফ হোসেন কারী, দেলোয়ার হোসেন দুলু, সদস্য সাজ্জাদুল হক সোহাগ, ৫নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মমিন হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিজি, বিএনপি নেতা ইকবাল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি শরীফ হোসেন বৈদ্য, যুবদল নেতা শাহ আলম সর্দার, মোহাম্মদ আলি মল্লিক, স্বেচ্ছাসেবক দল নেতা রিন্তু খন্দকার, ছাত্রদল নেতা শান্ত গাজী ও হাবিব সর্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত