১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় তরপুরচন্ডী ইউনিয়নের ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা দিন দিন তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে আমাদের এই প্রজন্মকে রক্ষা করতে হবে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক, অনলাইন আসক্তি, কিশোর গ্যাং ও সব ধরনের অপরাধমূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুক। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়তে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম পিন্টু, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খন্দকার, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সরদার রফিকুল ইসলাম, আলমগীর হোসেন বন্দুকশী, তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ কামাল সরদার, শফিউদ্দিন বন্দুকশী প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঈগল স্পোর্টিং ক্লাব বনাম একুশে স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এবারের ফুটসাল ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
তরপুরচন্ডী বন্ধুমহল ফাউন্ডেশনের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সার্বিক পরিচালনায় রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন গাজীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত