রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
একইসঙ্গে চিঠিতে বলা হয়েছে, বিষয়টি পরবর্তীতে তদন্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর জেলা এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোরাজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শেখ রহমত উল্লাহর পদ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
তবে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত