আটক ব্যক্তিরা হলেন—উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ওরফে কালু মাস্টার (৬৫), যুবলীগ নেতা ইব্রাহিম রহমান ওরফে সৈকত (৩৫) এবং সামসুল আলম ওরফে মাসুদ আলম (৪২)।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক আবদুস সাত্তার ওরফে কালু মাস্টারকে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় এবং যুবলীগ নেতা ইব্রাহিম রহমান ওরফে সৈকত ও সামসুল আলম ওরফে মাসুদ আলমকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হিসেবে আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত