রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে অবস্থিত বিউটি পার্লারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে পার্লারের মালিক নয়ন, তার ছেলে নাহিমসহ কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভাধীন রান্ধুনিমুড়া মুন্সি বাড়ির মঞ্জু মুন্সির মেয়ে সিমকি সম্প্রতি ‘নিপা কিউট বিউটি পার্লারে’ চুল রিবন্ডিং করান। কাজ শেষে তিনি পার্লারের কাজের প্রশংসা করে একটি ভিডিও বার্তাও দেন বলে জানান পার্লারের মালিক।
তবে রোববার সিমকি, তার বাবা মঞ্জু মুন্সি, তারেকসহ কয়েকজন পার্লারে এসে চুলের কাজ খারাপ হয়েছে দাবি করে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হামলা ও চাঁদা দাবির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন পার্লারের মালিক নয়ন।
নয়ন অভিযোগ করে বলেন, গত সপ্তাহে আমার পার্লারে চুলের কাজ করিয়ে সিমকি নিজেই ভিডিও বার্তায় কাজের প্রশংসা করেন। এক সপ্তাহ পর তার বাবা, দুলাভাই তারেকসহ কয়েকজন লোকজন নিয়ে এসে হামলা চালান। এ সময় আমার দোকানের ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায় এবং আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি একজন উদ্যোক্তা হিসেবে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে মঞ্জু মুন্সির মেয়ের জামাই তারেক বলেন, “তারা আমার শ্বশুরকে মারতে আসলে আমি নয়ন ও নাহিমকে মারছি। এটা অন্যায় হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত