বাংলাদেশ স্কাউটসের ‘ম্যাসেঞ্জার অব পিস’ বিভাগের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা স্কাউটস আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে কদমতলাস্থ জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে র্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সম্পাদক মোহাম্মদ হোসেন। সভা পরিচালনা করেন খোরশেদ আলম (এএলটি)।
আলোচনা সভা শেষে সভাপতি আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন ঘোষণা করেন। শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সুসজ্জিত বাদক দলের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে কালেক্টরেট স্কুল, গনি মডেল হাই স্কুল, ডিএন উচ্চ বিদ্যালয়, চাঁদপুর ওপেন স্কাউট গ্রুপ, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ এবং হিলশা সিটি মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নেন।
এ সময় চাঁদপুর জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী, সহকারী জেলা কমিশনার নেয়ামত হোসেন (এএলটি), খোরশেদ আলম (এএলটি), জেলা সম্পাদক মোহাম্মদ হোসেন, এএসএল বেলায়েত হোসেন, কালেক্টরেট স্কুলের ইউনিট লিডার উম্মে সালমা এবং শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সাইফুল ইসলামসহ স্কাউটসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“Invest in peace For Everyone, Everywhere, Every Day” (সবাই, সর্বত্র, প্রতিদিনের জন্য শান্তিতে বিনিয়োগ করুন)।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত