ফরিদগঞ্জ পৌরসভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’-এর ৪৪৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছিয়াড়া এলাকার রূপসা রোডে নজিবুল হক গাজী বাড়িতে শাখাটির উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পিএমই (কুমিল্লা রিজন)-এর রিজিওনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পিএমএফ (কুমিল্লা রিজন)-এর রিজিওনাল ম্যানেজার মো. আব্দুর রশিদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন এবং ডাচ-বাংলা ব্যাংক ফরিদগঞ্জ উপশাখার ইনচার্জ মো. শরীফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা রিজনের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. নয়ন আকন, পদক্ষেপ লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার মো. আব্দুল মালেক ও মো. মোসলেহ উদ্দিন এবং ফরিদগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তিতে কাজ করে আসছে। ফরিদগঞ্জে নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণের জন্য আরও সহজলভ্য আর্থিক ও উন্নয়নমূলক সেবা দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ জানান।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। ফরিদগঞ্জের ৪৪৭তম শাখাটি স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত