মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর করা হয়।
সোমবার দুপুরে মতলব সেভেন স্টার কমিউনিটি ও পার্টি সেন্টারে মেঘনা লাইফ ইন্সুইরেন্স পিএলসি চাঁদপুর অঞ্চলের আয়োজনে ২৪ টি মৃত্যু দাবী চেক হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা লাইফ ইন্সুইরেন্স পিএলসির চাঁদপুর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ( ভিপি) এমএ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির কনসালটেন্ট হেড অব মার্কেটিং জয়নাল আবেদীন ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির ইভিপি উন্নয়ণ প্রশাসন ও মার্কেটিং মোঃ সাজেদুল ইসলাম, মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির মতলব অঞ্চলের এরিয়া ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির এরিয়া ইনচার্জ নারায়ণপুরের কাজী আবু সাইদ,মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির এরিয়া ইনচার্জ চাঁদপুরের মোহাম্মদ কবির হোসেন বকাউল , মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির এরিয়া ইনচার্জ হাজীগঞ্জের মোহাম্মদ হাবিব উল্লাহ।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী বীমা তাকাফুল এর চাঁদপুরের এরিয়া ইনচার্জ মোঃ খলিলুর রহমান।উক্ত অনুষ্ঠানে চাঁদপুর অঞ্চলের সকল জোন ইনচার্জ এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভার শুরুতে গ্রাহক মোঃ বিল্লাল হোসেনের মৃত্যু দাবী ৫ লক্ষ ৫৬ হাজার টাকার চেক তার নমিনি ( স্ত্রী) সাহিদা বেগমের হাতে হস্তান্তরসহ সর্বমোট ৩০ লক্ষাধিক টাকার ২৪ টি মৃত্যুদাবী চেক নমিনিদের হাতে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত