বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাছুয়াখাল এলাকার জমাদ্দার বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মানিক জমাদ্দার, শিপন, শাহজালাল, সুফিয়ান ও সেলিম জমাদ্দারের ৪টি বসতঘর ও ৪টি রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বাড়ির আরও কয়েকটি ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সংরক্ষিত মহিলা সদস্য জোহরা আক্কাস, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম মিয়াজী ও আরেক চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সুলতানা আহমেদ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আগুন নেভানোর সময় ইউপি সদস্য শহীদ মিয়াজীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত