হাজীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন (বড়দ্দন) বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ওই এলাকার মো. কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে মো. পারভেজ খাঁন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি দল কাউছার খাঁনের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হাজীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি নিজে বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলে জানান। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত