দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের লন্ডন সফর উপলক্ষে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের নবীন-প্রবীণ সাংবাদিক, লেখক, কবি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘জনমত’-এর সম্পাদক সৈয়দ নাহাস পাশা ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন।
বক্তারা ইব্রাহিম চৌধুরী খোকনের সাংবাদিকতা এবং উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। যুক্তরাজ্য ও বিদেশের সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা এবং গণমাধ্যমের মাধ্যমে কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরার ওপর তাঁরা গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মতিয়ার চৌধুরী, সাইদ চৌধুরী, কবির বিন আনোয়ার, শহীদ আলী, আহবাব হোসেন, ড. আনসার আহমেদ উল্লাহ, উর্মি মজহার, রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী, ফারুক আহমেদ, ময়নুর রহমান বাবুল, মুজিবুল হক মনি এবং সৈয়দ এনাম।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি নেতা, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আহাদ চৌধুরী বাবু, অধ্যাপক মিছবা কামাল, সৈয়দ আবুল মনসুর লিলু, নজরুল ইসলাম অকিব, আশিকুল ইসলাম আশিক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আবদুস শুকুর, তওফিকা আহমেদ, ইমদাদুন খান, আব্দুস সাত্তার, লিপি বেগম, মিছবা মাসুম, নুরুন্নবী আলী, রুমান আহমেদ, ফারজানা করিম তানিয়া, সৈয়দুল ইসলাম, লাভলী রহমান, রুনু মিয়া ও শাহীন আহমেদ।
মতবিনিময়ের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও আলোচনা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত