ডেঙ্গু প্রতিরোধে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে অভিযান শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা অফিস চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।
অভিযানের সময় প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ জমে থাকা পানি এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণ ও ধ্বংস করা হয়।
চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার জেলা পরিষদের সব স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের দুটি দলে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অফিস ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা জরুরি। এ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই কর্মসূচির মূল লক্ষ্য। জেলা পরিষদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত