মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনালে ৮ম শ্রেণি ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। খেলায় ৮ম শ্রেণিকে ২-০ গোলে হারিয়ে ১০ম শ্রেণি চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও মানিক দাস।
ফাইনাল ও পুরস্কার বিতরণীর আগে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলায়মান পাটওয়ারী (বাপ্পি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।
সহকারী শিক্ষক সুলতান মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন সাগর, ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউসূফ গাজী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির পাটওয়ারী, উপদেষ্টা মাহবুব জমাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, সাংগঠনিক সম্পাদক মো. বাতেন জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাকন মিজি, সাবেক সভাপতি মাসুদ মিজিসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা উভয় দলের হাতে ট্রফি তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত