চাঁদপুর কলেজ সরকারি হওয়ার পর প্রথম অধ্যক্ষ অধ্যাপক এ ডব্লিউ এম তোয়াহা মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬)। এ উপলক্ষে তাঁর পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন।
অধ্যাপক তোয়াহা মিয়া ১৯৮০ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৮৯ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনিই প্রথম এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন। দায়িত্ব পালনকালে তিনি কলেজের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আন্তরিকতা ও দিকনির্দেশনায় কলেজের শিক্ষার পরিবেশ সমৃদ্ধ হয়েছিল।
শিক্ষকতা জীবনে তিনি মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর। অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নিজ বাসায় রেখে পড়াশোনার সুযোগ করে দেন তিনি। শ্রেণিকক্ষের বাইরেও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেন।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের সরখাল গ্রামের চৌধুরী বাড়িতে জন্ম নেওয়া মো. তোয়াহা মিয়া এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অন্যতম পথিকৃৎ ছিলেন।
তাঁর স্মরণে ১৯৯৪ সালে নিজ গ্রামে ‘এ ডব্লিউ মো. তোয়াহা মিয়া সেতু’ নির্মাণ করা হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘এ ডব্লিউ মো. তোয়াহা মিয়া স্মৃতি পাঠাগার’। অধ্যাপক তোয়াহা মিয়া ১৯৯৭ সালের ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত