বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশক্রমে মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে প্রথমবারের মতো এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইন্স মাঠে খেলোয়াড়, পুলিশ সদস্য ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উভয় বিভাগের ফাইনাল খেলায় খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, সহযোগিতামূলক মনোভাব ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরান।
মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চাঁদপুর জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত