২০০১ সালের এইদিনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৬৮ জন আহত হন।
২০০২ সালের এইদিনে চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ভাই বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল জাব্বার পাটওয়ারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২০১০ সালের এইদিনে চাঁদপুর জেলা টাস্কফোর্স সদস্যরা ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে সাতটি বাল্কহেড আটক করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
২০১৩ সালের এইদিনে ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব (৩৬) নামে এক ট্রাকচালক নিহত হন।
২০১৪ সালের এইদিনে ফরিদগঞ্জের প্রত্যাশী গ্রামের মোস্তফা মিজি তাঁর নেশাগ্রস্ত অবাধ্য ছেলে সুমন মিজি (২২)-কে পুলিশের কাছে সোপর্দ করেন।
২০১৬ সালের এইদিনে মতলব উত্তরের লামচরী এলাকায় এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্র মিরাজ প্রধান (১৬) হত্যার অপরাধে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন চাঁদপুরের আদালত।
২০১৭ সালের এইদিনে কচুয়া উপজেলা পরিষদে জেলেদের মধ্যে জাল ও সেলাই মেশিন বিতরণ করেন ড. মহীউদ্দীন খান আলমগীর।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের মোল্লাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩২) নিহত হন।
২০২১ সালের এইদিনে চাঁদপুরে নয়জনের করোনা শনাক্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত