ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি ও বিআইডব্লিউটিএ চাঁদপুরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রত্যেক হোটেলের সামনে নির্ধারিত স্থানে ময়লা ফেলার ঝুড়ি বা ড্রাম রাখতে হবে এবং তা প্রতিদিন পরিষ্কার করতে হবে। তিনি পরিচ্ছন্ন খাবার পরিবেশন ও কর্মীদের নির্দিষ্ট পোশাক পরানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে হোটেলের ভেতর ও বাইরের অংশ পরিষ্কার রাখার নির্দেশ দেন, যাতে ডেঙ্গু মশার বংশবিস্তার না ঘটে।
জেলা প্রশাসক জানান, ডেঙ্গু মশার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ অভিযান পরদিন থেকে চলবে।
সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার চাঁদপুর ও পৌর প্রশাসক দেবাষীশ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএর মোঃ কামরুল ইসলাম এবং চাঁদপুরের পরিবহন পরিদর্শক মোঃ মান্নান।
এ ছাড়া বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার, মোঃ জিল্লুর রহমান বেপারী ও মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত