বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর জেলার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসাসেবা ও স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদের। মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি বারডেমের অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে কর্মরত অবস্থায় তিনি দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
ডা. নাসির উদ্দীন আহমেদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি হাজীগঞ্জ আসনের প্রাক্তন সংসদ সদস্য (এমপি) প্রয়াত ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র। তাঁর এ অর্জনে জন্মভূমি চাঁদপুরের মানুষ গর্বিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত