যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর অর্জন করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
বৈশ্বিক তালিকায় ডিআইইউ ‘৮০১–১০০০’ ব্যান্ডে অবস্থান করছে। একই আন্তর্জাতিক ব্যান্ডে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও সর্বোচ্চ মোট ওয়েটেড স্কোরের ভিত্তিতে ডিআইইউ দেশের শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।
প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ‘গবেষণার মান’ সূচকে বিশ্বজুড়ে ২৯৪তম স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই আন্তর্জাতিক র্যাংকিং তৈরিতে গবেষণার মান, গবেষণার পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিক্ষণ পদ্ধতি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার মতো সূচক বিবেচনা করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধি, মানসম্মত শিক্ষাদান এবং উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগের ফল এই সাফল্য।
এর আগে ‘টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬’-এ বিশ্বের ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ ৮৭তম এবং বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়া ‘টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং বাই সাবজেক্ট ২০২৬’-এ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস এবং মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়েও আন্তর্জাতিক স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।
ডিআইইউ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক মান ধরে রেখে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এই সম্মাননা অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত