চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) শহরের ওয়্যারলেস বাজার ও ছায়াবাণী মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ‘এস এস বাজার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া পণ্যের মেয়াদ ও উৎপাদনের তারিখ উল্লেখ না থাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘ব্রাদার্স কর্পোরেশন’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে।
অভিযানকালে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও তদারকি করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত