স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নে ইউপি সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিনামূল্যে এ ফরম বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।
ফরম বিতরণকালে অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী বলেন, চাঁদপুর-৩ আসনের জননেতা এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
তিনি মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানান।
১ নং ওয়ার্ডে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন কামাল হাওলাদার, আব্দুল কাদের কাজী, সেলিম মিয়াজী, মোঃ মাহবুব গাজী, বিল্লাল হোসেন ও জাফর কাজী। ২ নং ওয়ার্ডে ফরম সংগ্রহ করেন মোঃ মাহবুব আলম বেপারী, মোঃ জহিরুল ইসলাম বেপারী, কবির হোসেন মোল্লা, সোহাগ খান, বিল্লাল মল্লিক, মাসুদুর রহমান, হেদায়েতুল্লাহ খান বাবুল ও শাহ আলম সরদার। ৩ নং ওয়ার্ডে ফরম সংগ্রহ করেন মুখলেস গাজী, আবুল কালাম পাটোয়ারী, মজিবুর রহমান মিজি, নুরুল ইসলাম ও জসীমউদ্দীন হৃদয়। এছাড়া তিনটি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিলুফা বেগম, রুজিনা বেগম ও মুক্তা বেগম।
ফরম সংগ্রহকারী মনোনয়নপ্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত ফরম আগামী শনিবার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ৪, ৫ ও ৬ নং এবং ৭, ৮ ও ৯ ন ওয়ার্ডের দলীয় মনোনয়ন ফরমও বিতরণ করা হবে।
ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমরান হোসেন মিরু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত