বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যসংগঠন চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শহরের নতুন বাজার কদমতলা এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে অভিনয়, নাচ, গান, আবৃত্তি, গিটার বাদন, আলোচনা, কেক কাটা ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. মুরাদ হোসেন খান। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক রঞ্জিত বণিক, এসএম জয়নাল আবেদীন, তপন সরকার, জয়নাল আবেদীন জনু, আব্দুল্লাহ আল ফারুক, মজিবুর রহমান দুলাল, কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম রনি ও পরিমল দাস নূপুর প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শুকদেব রায়, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী এবং অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল।
অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর ড্রামার প্রয়াত নাট্যজনদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবের দায়িত্ব পাওয়ায় সংগঠনের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জনু, চাঁদপুর ভলিবল একাডেমির সভাপতি হওয়ায় সাবেক সভাপতি আব্দুল্লা আল ফারুক এবং চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পাওয়ায় সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান রফিকুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।
শেষে কেক কাটা, র্যাফেল ড্র এবং উপস্থিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত