ধানের শীষের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবং ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে থানার মোড়ে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর হোসেন রুবেল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা ও শাওন পাঠান। আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদল নেতা মইন উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, রাশেদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা এবং সদস্য আল আমিনসহ অন্য নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীসহ অন্য নেতাদের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সম্প্রতি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন। ওই ঘটনায় আশিক পাটওয়ারীকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়। তবে অপর পক্ষের দেওয়া একটি লিখিত অভিযোগ পুলিশ আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত