স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত সদস্য (মেম্বার) প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কার্যক্রম এগিয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিনামূল্যে দলীয় ফরম বিতরণ সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী এ কার্যক্রম বৃহস্পতিবার (১ অক্টোবর) শুরু হয়ে শুক্রবার (২ অক্টোবর) শেষ হয়। প্রথম দিন ১, ২ ও ৩নং ওয়ার্ড এবং দ্বিতীয় দিন দুই ধাপে ৪ থেকে ৯নং ওয়ার্ডের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হয়।
৭নং ওয়ার্ড থেকে সদস্য পদে ফরম সংগ্রহ করেছেন মো. মোবারক হোসেন গাজী, মো. মিলন মিজি, বিল্লাল হোসেন পাটওয়ারী, মো. অলিউল্লাহ গাজী, মো. রুমন হাজী, মো. ওয়াসিম হাজী ও মো. হানিফ হাজী।
৮নং ওয়ার্ড থেকে ফরম নিয়েছেন মো. মিজানুর রহমান পাটওয়ারী, মো. ইব্রাহিম তালুকদার, হাবিবুর রহমান পাটওয়ারী, এমরান হোসেন মিরু, জসিম পাঠান, শাহনেওয়াজ পাটওয়ারী ও হাসান পাটওয়ারী।
৯নং ওয়ার্ড থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কবির হোসেন রনি, হারুন পাটওয়ারী, মো. কামাল হোসেন হাজী ও নাছির হাজী।
এ ছাড়া ৭, ৮ ও ৯নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য পদে পারুল আক্তার ও খাদিজা বেগম ফরম সংগ্রহ করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হয়।
৪নং ওয়ার্ড থেকে দেলোয়ার হোসেন দুলু, শান্ত গাজী, ইমাম হোসেন মিজি, ইউনুছ কাজী, জহিরুল হক নুরু গাজী ও হোসেন মিজি ফরম সংগ্রহ করেন।
৫নং ওয়ার্ড থেকে মহসিন তপদার, মমিন খান, আবুল কালাম ঢালী, মো. খোরশেদ কাজী ও শরীফ পাটওয়ারী দলীয় মনোনয়ন ফরম নেন।
৬নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেন আক্তার খান, ইকবাল খান, জাকির বেপারী, রহিম ভুইয়া, আলী হোসেন ও মনিরুজ্জামান পাটওয়ারী।
এই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে আমেনা বেগম, আনার কলি ও রুমা আক্তার ফরম সংগ্রহ করেছেন।
শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় বৃহস্পতিবার (১ অক্টোবর)। ওই দিন ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রার্থীদের হাতে ফরম তুলে দেওয়া হয়।
১নং ওয়ার্ড থেকে কামাল হাওলাদার, আব্দুল কাদের কাজী, সেলিম মিয়াজী, মো. মাহবুব গাজী, বিল্লাল হোসেন ও জাফর কাজী ফরম সংগ্রহ করেন।
২নং ওয়ার্ডে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা তুলনামূলক বেশি। এই ওয়ার্ড থেকে মো. জহিরুল ইসলাম বেপারী, মো. মাহবুব আলম বেপারী, কবির হোসেন মোল্লা, সোহাগ খান, বিল্লাল মল্লিক, মাসুদুর রহমান, হেদায়েতুল্লাহ খান বাবুল ও শাহ আলম সরদার ফরম নিয়েছেন।
৩নং ওয়ার্ড থেকে মুখলেস গাজী, আবুল কালাম পাটোয়ারী, মজিবুর রহমান মিজি, নুরুল ইসলাম ও জসীমউদ্দীন হৃদয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ ছাড়া ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নিলুফা বেগম, রুজিনা বেগম ও মুক্তা বেগম ফরম নিয়েছেন।
ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।
অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী বলেন, চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ফরম সংগ্রহকারী প্রার্থীদের পূরণ করা ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে শনিবার (৩ অক্টোবর) ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এরপর দলীয় প্রক্রিয়ায় মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের পাশাপাশি শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীরাও ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
ফরম বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাহিদ হায়দার খান, সাবেক সহসভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমরান হোসেন মিরু, জেলা যুবদলের সদস্য রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী ও সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দুই দিনের ফরম বিতরণ শেষ হওয়ার পর এখন নজর জমা ও দলীয় যাচাই-বাছাই প্রক্রিয়ার দিকে। একাধিক ওয়ার্ডে সদস্য পদে বেশ কয়েকজন করে মনোনয়নপ্রত্যাশী থাকায় শেষ পর্যন্ত কারা বিএনপির সমর্থন পাচ্ছেন, তা দলীয় সিদ্ধান্তের পর স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত