২০০৮ সালের ২৮ জুলাই হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কারক নোবেল বিজয়ী আমেরিকান চিকিৎসক ব্লুম বার্গের জন্মদিনকে সম্মান জানিয়ে এবং রোগটি নিয়ে সচেতনতা বাড়াতে হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয় বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স।
লিভার বা যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। বিভিন্ন ধরনের হেপাটোট্রপিক ভাইরাস সরাসরি যকৃতকে সংক্রমিত করে এবং সেখানেই বংশবৃদ্ধি করে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই ও জি এসব ভাইরাসের বিভিন্ন ধরন।
বিশ্বে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ এবং প্রতি ৩০ সেকেন্ডে একজন হেপাটাইটিস বি ও সি ভাইরাসের কারণে মারা যাচ্ছে। দেশে প্রতিবছর এ রোগে ২০ হাজার মানুষ মারা যাচ্ছে। তবে টিকার মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ করা যায়।
হেপাটাইটিস এ: দূষিত খাবার ও বর্জ্যের মাধ্যমে এ রোগ ছড়ায়। এটি সাধারণত স্বল্পমেয়াদি এবং উপসর্গ তিন মাসের মধ্যে চলে যায়। টিকার মাধ্যমে হেপাটাইটিস এ প্রতিরোধ করা যায়।
হেপাটাইটিস বি: অসুরক্ষিত যৌন মিলন বা সিরিঞ্জের মাধ্যমে রক্তে সংক্রমিত হতে পারে। মাদক ব্যবহারকারীদের মধ্যে এটি বেশি ছড়ায় বলে উল্লেখ করা হয়েছে। সংক্রমণ দীর্ঘমেয়াদি হতে পারে এবং টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য। অনেক সময় শুরুতে কোনো লক্ষণ থাকে না। পরে বমি বমি ভাব, চামড়া হলুদ হওয়া, ক্লান্তি, পেটব্যথা ও হলুদ প্রস্রাবের মতো উপসর্গ দেখা দিতে পারে।
হেপাটাইটিস সি: রক্ত থেকে রক্তের সংস্পর্শে ছড়ায়। এর লক্ষণ অনেকটা ফ্লুয়ের মতো। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে লিভার সিরোসিস ও ক্যান্সার হতে পারে।
অ্যালকোহলজনিত হেপাটাইটিস: অতিরিক্ত মদ্যপানের কারণে যকৃত ক্ষতিগ্রস্ত হয়ে এ রোগ দেখা দিতে পারে। সাধারণত উপসর্গ না থাকলেও রক্ত পরীক্ষায় এটি ধরা পড়ে। আক্রান্ত হওয়ার পরও মদ্যপান চালিয়ে গেলে ঝুঁকি বাড়ে।
হেপাটাইটিস ডি: যাদের হেপাটাইটিস বি হয়েছে, তাদের মধ্যে এটি দেখা দিতে পারে। কারণ হেপাটাইটিস ডি কেবল হেপাটাইটিস বি-এর সঙ্গেই বাঁচতে পারে।
হেপাটাইটিস ই: এটি স্বল্পস্থায়ী ও তুলনামূলক কম তীব্র। সংক্রমিত খাবার ও পানির মাধ্যমে ছড়ালেও ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণ কম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত