গ্রামের পুকুরে সাঁতারের শুরু করা চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের মো. লিমন উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় তিনটি ভিন্ন ইভেন্টে প্রথম হয়ে তিনটি স্বর্ণপদক জিতেছেন। বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির এই সাঁতারু একাই চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
লিমনের স্বর্ণজয়ী ইভেন্টগুলো হলো—১০০ মিটার চিৎ সাঁতার, ১০০ মিটার মুক্ত সাঁতার এবং ২০০ মিটার মুক্ত সাঁতার। প্রতিটি ইভেন্টেই তিনি প্রথম স্থান অর্জন করেন।
একই প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে সোনা জয়ের ঘটনাকে বিভাগীয় পর্যায়ে অনন্য নজির হিসেবে দেখা হচ্ছে। লিমনের সাফল্যে মৈশাদী গ্রামসহ পুরো চাঁদপুর জেলায় আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়ানুরাগীদের মতে, সাধারণ জলাশয় থেকে উঠে এসে বিভাগীয় পর্যায়ে এমন সাফল্য তার মেধা ও কঠোর অনুশীলনের ফল।
বিভাগীয় পর্যায়ে সাফল্যের পর লিমনের পরবর্তী লক্ষ্য জাতীয় পর্যায়। চট্টগ্রাম বিভাগের সেরা সাঁতারু হিসেবে তিনি জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়েছে।
লিমনের অর্জনে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির পরিচালক ও স্থানীয় ক্রীড়া সংগঠকেরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, সঠিক দিকনির্দেশনা ও নিষ্ঠা থাকলে প্রান্তিক গ্রাম থেকেও উচ্চমানের অ্যাথলেট তৈরি করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত