কচুয়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনের সরকারি খালে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী। এ সময় খালের ভেতর বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও প্রায় ২০০ মিটার পাইপসহ অন্যান্য সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে কিছু মালামাল জব্দ করা হয়েছে।
ভূমি অফিসের অভিযান টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান বলে জানানো হয়েছে।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনের পাইপ ও ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া এবং কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি জানান, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত