চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।
সোহেল রুশদী বলেন, টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। খেলা সুশৃঙ্খলভাবে শেষ করতে আয়োজকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে শৃঙ্খলা কমিটি গঠনের কথাও বলেন তিনি। পাশাপাশি খেলায় রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান।
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে তাঁদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। তাঁর মতে, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোশারফ কারীর সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ এবং জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন।
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি এবং ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহীম খলিলসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে তিনটি ম্যাচে ছয়টি দল অংশ নেয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট দল মুখোমুখি হয়।
আয়োজকেরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। উদ্বোধন শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের হাতে নতুন ফুটবল তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত