চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক লজিস্টিকস জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই বৈশ্বিক টার্মিনাল অপারেটর আগামী ১৫ বছরের জন্য নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপির আওতায় চুক্তিটি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।
চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল সবচেয়ে বড় ও ব্যস্ততম। গত অর্থবছরে এই টার্মিনালে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
এর আগে বিদেশি অপারেটরের মাধ্যমে এনসিটি ১৫ বছরের জন্য পরিচালনার লক্ষ্যে প্রস্তাবিত রেয়াতি চুক্তির খসড়া গত ১ অক্টোবর নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানিতে জাহাজের গড় অবস্থান ও অপেক্ষার সময় বেশি। এই বাড়তি সময়ের কারণে সৃষ্ট দীর্ঘসূত্রতা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতি কাটিয়ে দেশের প্রধান সমুদ্রবন্দরে বিশ্বমানের গতি ও সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত