প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) সাইদুল ইসলামের নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরআই, পুলিশ লাইনস চাঁদপুরসহ সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের সার্বিক পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় জনাব নাদিরা নুর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) চাঁদপুর মোঃ খায়রুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাঁদপুর মোঃ জাবীর হোসাইন সানিব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত