কৃষকদের দাবি, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পাশাপাশি সেচ মৌসুমে জোয়ার-ভাটার পানি সরবরাহ সচল হবে। এর ফলে কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সচল হবে।
স্থানীয়রা জানান, কৃষকদের এ ন্যায্য দাবি তুলে ধরে বিগত বছরগুলোতে একাধিকবার মানববন্ধন, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির খবর স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখনো খালটি পুনঃখননের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আমন ও ইরি-বোরো মৌসুমে পানির সংকটে কাঙ্ক্ষিত উৎপাদন থেকে পিছিয়ে পড়ছেন কৃষকরা।
ভৌগোলিকভাবে চারটভাঙা থেকে চৌমুহনী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল পুনঃখনন করা হলে সেচ মৌসুমে কয়েক হাজার একর জমিতে জোয়ার-ভাটার পানি সরবরাহ সচল হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, কৃষকদের দুর্ভোগ দূর করতে এবং কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি সচল রাখতে বোয়ালজুরী খাল পুনঃখনন এখন সময়ের দাবি।
মতলব দক্ষিণ উপজেলার বোয়ালজুরী খালপাড়-সংলগ্ন জমির মালিক কৃষক কাসেম প্রধান বলেন, “মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করে গিয়েছেন। আমি নিজে সেই উদ্বোধন কর্মসূচিতে অংশগ্রহণ করার সৌভাগ্য পেয়েছিলাম। বর্তমানে খালের তলদেশে পলিমাটি জমে খালটি নাব্যতা হারিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আপনার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে খালটি পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
নারায়ণপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সরকার বলেন, “সেচ মৌসুমে পানির সংকটের কারণে ফসল উৎপাদন করতে পারছি না। আমি কয়েক হাজার কৃষকের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও যথাযথ কর্তৃপক্ষের নিকট খালটি পুনঃখননের প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।”
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “ইরি মৌসুমে পানির অভাবে ফসল উৎপাদন করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে খালটি পুনঃখননের জোর দাবি জানাচ্ছি।”
কালিকাপুরের বাসিন্দা কৃষক ও সমাজসেবক কবির বলেন, “বিগত বছরগুলোতে মানববন্ধন ও র্যালি কর্মসূচির মাধ্যমে খালটি খননের দাবি জানালেও কোনো সুফল পাচ্ছি না। আমরা খাল পুনঃখননে সরকারের সুদৃষ্টি কামনা করছি।”
মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, “উপজেলার কৃষকদের খাল পুনঃখননের ন্যায্য দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতা করতে আমি কাজ করব।”
নারায়ণপুর পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “সেচ মৌসুমে জোয়ার-ভাটার পানির সংকট পূরণে খালটি পুনঃখনন করা অত্যাবশ্যক।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত