স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদে আবারও চেয়ারম্যান হিসেবে আবু জাফর সালেহ অলি পাটওয়ারীকে দেখতে চান সাধারণ মানুষ। স্থানীয়দের ভাষ্য, চেয়ারম্যান থাকাকালে তিনি জনগণের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়েছেন। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার নাম নতুন করে আলোচনায় এসেছে।
আবু জাফর সালেহ অলি পাটওয়ারী ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালে ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি।
চেয়ারম্যানের দায়িত্বে না থাকলেও তিনি মানুষের পাশে ছিলেন বলে জানান এলাকাবাসী। সুখে-দুঃখে সাধারণ মানুষের সঙ্গে থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে সক্ষম এমন একজন ব্যক্তিকে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান। এ ক্ষেত্রে আবু জাফর সালেহ অলি পাটওয়ারী তাদের পছন্দের প্রার্থীদের মধ্যে অন্যতম বলে জানান তারা।
আসন্ন মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সাবেক চেয়ারম্যান অলি পাটওয়ারীকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত