নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন আয়শা। এলাকার মানুষের সেবা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান তিনি।
এদিকে নির্বাচনে মৈশাদী ইউনিয়ন বিএনপির সমর্থন প্রত্যাশা করে নিজের জীবনবৃত্তান্ত (বায়োডাটা) জমা দিয়েছেন তিনি।
আয়শা জানান, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
একই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চান তিনি।নিজের নির্বাচনী প্রত্যাশা তুলে ধরে
আয়শা বলেন, আমি নির্বাচিত হওয়ার জন্য নয়, জনগণের সেবা করার সুযোগ পাওয়ার জন্য প্রার্থী হয়েছি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের পাশে থেকে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার অর্থ শুধু দায়িত্ব গ্রহণ নয়, বরং মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা। সেই লক্ষ্য সামনে রেখে সুযোগ পেলে ওয়ার্ডবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।
মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সংরক্ষিত সদস্য পদপ্রার্থী আয়শা সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি দলীয় সমর্থন পেয়ে জনগণের সেবায় কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত