নিজস্ব প্রতিনিধি : ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে উৎসাহিত করতে চাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। বর্জ্য জমা দিয়ে বিনিময়ে চাল, আলু, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী ও গাছের চারা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরান বাজার ৪ নম্বর ওয়ার্ডের ব্রিজসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, এটি কোনো ব্যবসায়িক কার্যক্রম নয়, বরং নাগরিকদের সচেতন করার প্রতীকী উদ্যোগ। শহর পরিচ্ছন্ন রাখা ও ডেঙ্গু প্রতিরোধে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, এমন কর্মসূচি পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত