‘লাল শিমুলে রাঙুক প্রকৃতি, প্রাণে জাগুক বাংলার স্মৃতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরে গড়ে উঠছে নতুন সবুজের সমারোহ। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর চরের ঈদগাহ ফেরিঘাট এলাকায় বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘শিমুল-পলাশ কানন’.
চাঁদপুর জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নদীর অববাহিকায় এ ধরনের উদ্যোগে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি চরের ভাঙন রোধ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত