মোঃ আনোয়ার মৃধা: শুভ মহালয়া উপলক্ষে দেবী দুর্গার মর্ত্যে আগমনের শুভক্ষণে মতলব দক্ষিণ উপজেলার কলাদীতে সভা উপাসনালয়ের উদ্যোগে চণ্ডীপাঠ ও দেবীপক্ষের জমকালো আবাহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) কলাদী এলাকার ধীরেন্দ্র পোদ্দার বাড়িতে সন্ধ্যা ৬:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১০:৩০ মিনিটে তা সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃতুলা এবং বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মনজুর হাসান। প্রধান উদ্বোধকের বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃতুলা শুভ মহালয়ার তাৎপর্য তুলে ধরেন এবং আবহমান বাংলার সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে ঘোষণা করা হয় যে, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রদ্ধাভাজন শংকর সরকার, শুভেন্দু মজুমদার এবং চন্দন ঘোষ যৌথভাবে দুর্গা প্রতিমা প্রদান করেছেন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি শংকর মজুমদার, লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি স্বপন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি অপূর্ব কুমার এবং রুমা রানী দাস।
পুরো আয়োজনটির মূল সমন্বয় ও আয়োজক হিসেবে ভূমিকা পালন করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের সম্মানীত প্রভাষক দুলাল পোদ্দার। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত থেকে চণ্ডীপাঠ ও ধর্মীয় সান্ধ্যকালীন আবাহন অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত