নিজস্ব প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় হাইমচরে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে আটক করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে পরবর্তীতে এদের মধ্যে ২৪ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির আওতায় এ অভিযান পরিচালিত হয়। এতে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি এবং কোস্ট গার্ড হাইমচর চাঁদপুরের প্রতিনিধিরা অংশ নেন।
হাইমচর উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে অভিযানকালে ২৮ জন জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৪ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে জব্দ করা প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আইন ও বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত