অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কার্যক্রম সম্প্রসারণে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে তিনি উদ্যোগ নেবেন। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের নিজস্ব অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন সংসদ সদস্য।
চাঁদপুর ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুলের সাধারণ সম্পাদক পাপড়ি বর্মনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কবিতা সাহার পরিচালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মুনতাহিনা সাফা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম। গীতা থেকে পাঠ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সঞ্চয়ী পোদ্দার। বাইবেল থেকে পাঠ করেন বিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক লিন্ডা লাভনী অধিকারী।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। এসব সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত