বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইউএনও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, কয়েক মাস ধরে ‘জুয়েল তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব এবং বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট দেওয়া হয়। এসব পোস্টকে কেন্দ্র করে সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
শিক্ষক মোঃ জুয়েল তালুকদারের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তাঁর পিতার নাম আলী আজম। তিনি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে প্রায় এক বছর আগে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত