নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ছয়টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করতে বিএনপি দলীয়ভাবে দুই শতাধিক নেতাকর্মীকে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত করেছে।
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৩৬ জন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবীদের নাস্তা বা অন্যান্য খরচ পূজা মণ্ডপ কমিটিকে বহন করতে হবে না; এসব ব্যয় দলীয়ভাবে বহন করা হবে বলে জানান তিনি।
মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী আরও জানান, সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে সমন্বিত টিম গঠন করা হয়েছে।
উপজেলা বিএনপির এই নেতা বলেন, কোনো চক্রান্ত বা অপপ্রচার যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে বিএনপি থাকবে বলেও জানান তিনি।
পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টিকারী যেকোনো দুষ্কৃতকারীর বিরুদ্ধে দলের কঠোর অবস্থান থাকবে বলে তিনি উল্লেখ করেন। স্থানীয় প্রশাসন, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সহযোগিতায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত