আবু মুছা আল শিহাব: ক্রীড়াক্ষেত্রে অবদান ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন চাঁদপুরের শাহরাস্তির সাদ্দাম হোসেন মিঠু। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
সাদ্দাম হোসেন মিঠু শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের (এসপিএল) পরিচালক। পাশাপাশি এসপিএল আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রিকেটকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি। শাহরাস্তি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করে আলোড়ন সৃষ্টি করে সবাই অবাক করে দেন। বর্তমানে শাহরাস্তি ক্রিকেট একাডেমির বেশ কয়েকজন খেলোয়াড় ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। এছাড়াও শাহরাস্তি প্রিমিয়ার লিগ আয়োজন করে তাক লাগিয়ে দেন। উক্ত খেলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল, জাতীয় দলের পেসার সাইফুদ্দিন ও সংগীত শিল্পী আসিফ আকবরের উপস্থিতি প্রিমিয়ার লিগের আকর্ষণ বাড়িয়ে তোলে। হার না মানা অদম্য এই তরুণ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ হিসেবে ক্রিকেট কে বেছে নিয়েছেন।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ক্রিকেটকে সামাজিক প্রতিরোধের মাধ্যম হিসেবে বেছে নেওয়া এই তরুণ সংগঠকের অর্জন শাহরাস্তির ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত