নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলা স্কাউটস ও জেলা রোভারের যৌথ উদ্যোগে বিশ্ব স্কাউটদের অন্যতম বৃহৎ প্রযুক্তিভিত্তিক আয়োজন ‘৬৯তম জোটা (জেওটিএ)’ ও ‘৩০তম জোটি (জেওটিআই)’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) চাঁদপুর সরকারি কলেজের কম্পিউটার ল্যাবে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান মিঞা।
চাঁদপুর জেলা স্কাউটসের লিডার মো. খোরশেদ আলম (এ.এল.টি.)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী (এ.এল.টি.), জেলা রোভারের সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী এবং জেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. নেয়ামত হোসেন ও মো. খোরশেদ আলম (এ.এল.টি.)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুমন মজুমদার, আক্তারুজ্জামান খোকা (এ.এল.টি.), আরএসএল মো. মামুন মুন্সীসহ জেলা স্কাউটস ও জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষকমণ্ডলী।
দিনব্যাপী কর্মশালায় জেলা স্কাউটস ও রোভার স্কাউটের প্রায় ৯০ জন সদস্য অংশ নেন।
স্কাউটদের মধ্যে বন্ধুত্ব, প্রযুক্তিজ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের লক্ষ্যেই আন্তর্জাতিকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৫৮ সালে রেডিও অ্যামেচারের মাধ্যমে ‘জোটা’ (জাম্বুরি অন দ্যা এয়ার) এবং ১৯৯৭ সালে ইন্টারনেটের মাধ্যমে ‘জোটি’ (জাম্বুরি অন দ্যা ইন্টারনেট) কার্যক্রমের যাত্রা শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত