সংগঠনের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন তিনি। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। সভায় কার্যবিবরণীটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক ভ্রমণ আয়োজন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন ভূঁইয়া এবং চ্যানেল এস টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ বেপারী (মাসুম)-কে সংগঠনের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া তিনজন সাধারণ সদস্যের মধ্যে দুজনের সদস্যপদ আজীবন সদস্যপদে উন্নীত করা হয় এবং একজনের সদস্যপদ গঠনতন্ত্র অনুযায়ী বাতিল করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আরটিভি), রহিম বাদশা (বাংলা ভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), সোহেল রশিদী (বিজয় টিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি) ও সদস্য জিএম শাহীন।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম আতিক এবং গীতা পাঠ করেন খোকন কর্মকার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত