শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের চাঁদ টাওয়ারে পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মেয়াদ পূর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। পাঠাগার পরিচালনার জন্য উপদেষ্টা পরিষদসহ ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সহসভাপতি হয়েছেন কামরুন্নাহার বিউটি, ফেরারী প্রিন্স ও জয়ন্তী ভৌমিক। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন বেলাল শেখ, রাসেল ইব্রাহীম, ফরহাদ হোসেন, ফারুক হোসেন, আলম বেপারী ও নাজমুল ইসলাম সজীব।
উপদেষ্টা পরিষদে রয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মির্জা জাকির, মুহাম্মদ মাসুদ আলম, মাহমুদা খানম, আয়েশা আক্তার রুপা, দিলীপ ঘোষ ও দুখাই মুহাম্মাদ।
২০২৫ সালে প্রতিষ্ঠিত প্যাপিরাস পাঠাগার ইতোমধ্যে যুবসমাজকে বইমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, সাহিত্য আড্ডা, কবি-সাহিত্যিকদের স্মরণ, পুরস্কার বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, প্যাপিরাস বইয়ের প্রাচীন নিদর্শন বা প্রাথমিক রূপ। প্রাচীনকালে লেখার উপযোগী মাধ্যম হিসেবে প্যাপিরাস ব্যবহৃত হতো। সাইপেরাস প্রজাতির একধরনের জলজ উদ্ভিদের শাঁস থেকে এটি তৈরি করা হতো। প্রাচীন মিসরীয় সভ্যতায় নীল নদের তীরে জন্মানো নলখাগড়াজাতীয় উদ্ভিদ প্রক্রিয়াজাত করে লেখার উপযোগী করা হতো। বইয়ের এই প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠাগারের নাম রাখা হয়েছে প্যাপিরাস।
সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা বলেন, খ্রিষ্টপূর্ব প্রায় ১৫০০ সাল থেকে মিসরীয়রা প্যাপিরাস উদ্ভিদের বাকল লেখার উপকরণ হিসেবে ব্যবহার করতে শুরু করে। পরবর্তী সময়ে এতে ছবিও আঁকা হতো। ঐতিহাসিক এই নিদর্শনকে স্মরণীয় করে রাখতেই পাঠাগারের এমন নামকরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এখানে এসে বই, পত্রিকা ও ম্যাগাজিন পড়ে যদি সমাজের একজন মানুষও আলোকিত হন, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”
নতুন কমিটির মাধ্যমে পাঠাগারের সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত