নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাঁদপুর পৌর এলাকায় টহল এবং পূজামণ্ডপ পরিদর্শনের কার্যক্রম জোরদার করেছে পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। এরই অংশ হিসেবে রোববার (১৮ অক্টোবর ২০২৬) পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন কমিউনিটি পুলিশের টহল দলের সদস্যরা। জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি দেওয়ান সফিকুজ্জামান এবং পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোরশেদ ও সাধারণ সম্পাদক নেপাল সাহার দিকনির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনের সময় চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক মাসুদ পলোয়ান, কার্যনির্বাহী সদস্য চন্দন দে এবং ১৪ নম্বর অঞ্চলের টহল সদস্য হাবিবুল্লাহ পাটোয়ারী, হানিফ মিজি, সুবহান খান ও সিরাজ সরকারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
টহল দলটি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে। সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের নিরাপদে আরাধনা নিশ্চিত করতে তারা বিভিন্ন দিকনির্দেশনা দেয়।
উৎসবকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত