নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর হাজীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের একটি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
সংগঠনের হাজীগঞ্জ উপজেলা শাখার নবাগত সভাপতি ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, বিপিএইচসিডিএ-এর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাছান পাপ্পুসহ অন্য অতিথিরা বক্তব্য দেন।
নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিফাত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মাহমুদা বেগম, ডা. মিনহাজুর রহমান, ডা. মুহিবুল আলম রুবেল, ডা. রাইসুল আলম রুবেল, ডা. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. নজিবুল আলম, ডা. আরিফুর রহমান ও ডা. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহসহ সংগঠনের নবগঠিত কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলার ৪১টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত