নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ খলিলুর রহমান মজনুর একমাত্র পুত্র ও জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল দাস বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রাসেল পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের অন্যতম শক্তি। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে বসবাস করতে হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা জানান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন আলীগঞ্জ শ্রী শ্রী দুর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমৃত কুমার দাস, সহসভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, হারুন আর রশিদ খোকা, আজহারুল ইসলাম, হুমায়ন মজুমদার, সিরাজুল ইসলাম, আবু সুফিয়ান রিপন, বাবুল মজুমদার এবং ৯নং ওয়ার্ডের যুবসমাজের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত