আবু মুছা আল শিহাব: শাহরাস্তিতে ৮৫ বছর বয়সী জয়নব ভানুর ৬ সন্তানের কারো ঘরে ঠাঁই না পাওয়ায় সংবাদ দৈনিক আদিবাংলা অনলাইনে প্রকাশের পর মঙ্গলবার (২০ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জয়নব ভানুর বাড়িতে ছুটে যান। এসময় মেয়ে ঝর্ণা বেগমের বাড়িতে আশ্রয়ে থাকা জয়নব ভানুকে তার বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় দুই ঘন্টা যাবৎ পারিবারিক সমঝোতার মাধ্যমে সৌদি প্রবাসী সেজো ছেলে আনোয়ার হোসেনের বাসায় জয়নব ভানুকে তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, বিষয়টি খুব দুঃখজনক জয়নব ভানুর ৬ ছেলের প্রত্যেকের পাকা বিল্ডিং রয়েছে কিন্তু কারো বাসায় মায়ের জন্য একটি রুম নেই। তিনি জানান, জয়নব ভানুকে সেজো ছেলের বাসায় তুলে দেওয়া হয়েছে আমরা মনিটরিংয়ে থাকবো, দুমাস পর আমি আবার ঐ বাড়িতে গিয়ে খবর নিবো। তিনি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের নজরে থাকবেন।
জানা গেছে জয়নব ভানুর ১০ সন্তান রয়েছে এদের মধ্যে ৬ ছেলে ও ৪ মেয়ে। সম্পত্তি গত বিরোধের জের ধরে ৮৫ বছর বয়সী জয়নব ভানুকে কোন ছেলের ঘরে আশ্রয় দিতে রাজি হয়নি তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত