নিজস্ব প্রতিবেদক: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলু এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ মিজি।
ক্রীড়াসামগ্রী বিতরণের এ উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত