নিহত আখতারুজ্জামান খোকন মতলব উত্তর উপজেলার হানিরপার এলাকার প্রধানিয়া বাড়ির বাসিন্দা। তিনি ছেংগারচর বাজারে ভাইয়া গ্রুপ ও প্রমি গ্রুপের ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি নিজেই সেলসম্যানের কাজ করতেন। পরিবারে তাঁর স্ত্রী ও ১৬ বছর বয়সী একমাত্র কন্যাসন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কাজ শেষে মোটরসাইকেলযোগে বেরিবাঁধের সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রলির (স্থানীয়ভাবে কুত্তা গাড়ি নামে পরিচিত) সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফ তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে পাওয়া গেছে।
দুর্ঘটনার পর ট্রলিচালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার জন্য দায়ী ট্রলিচালককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত